মোঃ আব্দুল হালিম
১০ই সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, ময়মনসিংহ।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
এত উপস্থিত ছিলেন র্যাব ১৪ এর প্রধান, এ এস পি, বিভিন্ন সার্কেল প্রধান, সিভিল সার্জন, বর্ডার গার্ড এর কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা, ঔষধ প্রশাসন নিয়ন্ত্রণ কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা সমাজ কল্যাণ কর্মকর্তা, বিভিন্ন উপজেলা প্রশাসক, জেলা পরিষদ সদস্য, জেলার অন্যান্য অফিসের কর্মকর্তা, সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করা হয়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মূর্তি তৈরীর নিরাপত্তা, পূজা মন্ডবের নিরাপত্তা, শহরের (খানাখন্দ) রাস্তার দ্রুত মেরামত, ভেজাল ঔষধ, স্যাম্পল ঔষধ বন্ধ করুন, দুর্ঘটনায় আহত ও নিহতের ক্ষতিপূরণ পাবার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান ও ক্লিনিক অনুমোদন সহজ তর করা, ট্রাফিক বিষয়ে আলোচনা, নির্বাচন আসন্ন থাকায় কোন তৃতীয় পক্ষ যেন সুযোগ না নিতে পারে(আইন শৃঙ্খলা) এবং আরো অনেক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্র থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য আজকের সভাপতির পক্ষ থেকে আহ্বান এবং ভবিষ্যৎ সমস্যা চিহ্নিতকরণ, সমাধানে প্রয়োজনীয় দিক নির্দেশনা উপস্থাপন, ও জেলা প্রশাসকের সুস্থতা কামনা করে সমাপ্তি ঘোষনা করেন।
