সৈয়দ মুনিরুল হক নোবেল

জামালপুর জেলার নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকগণের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন, জবাবদিহিতা জোরদারকরণ ও বাল্যবিবাহ নিরোধ শীর্ষক অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৪ জুন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী জামালপুর জেলা রেজিষ্ট্রারের কার্যালয় রেজিষ্ট্রেশন কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন, জামালপুর সদর সাব-রেজিষ্ট্রার মোঃ শাহাজাহান আলী বিপিএএ। প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাসুদ পারভেজ। সভাপতিত্ব করেন, জামালপুরের জেলা রেজিষ্ট্রার মোঃ জহুরুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় ৯২জন নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধক অংশগ্রহণ করেন। পরিশেষে প্রশ্নোত্তর পর্ব, সার্বিক মূল্যায়ন ও সমাপনী করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *