লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে ৩১ শে মার্চ ২০২৬ সকাল ১০ টায় জেলা মডেল মসজিদ হল রুমে জয়পুরহাট জেলার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের হজ প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে হজ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আল – মামুন মিয়া উদ্বোধনের পর তিনি হজ পালন করার বিষয়ে হজ যাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন। এরপর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জনাব সাজেদুর রহমান এর সভাপতিত্বে জয়পুরহাট জেলার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের হজ প্রশিক্ষণের শুরুতে কোরআন পাঠের মাধ্যমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক চালক সাজেদুর রহমান। বিশেষ অতিথি জয়পুরহাট জেলা সিভিল সার্জন অফিসার ডাক্তার আল মামুন তিনি হজ যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বক্তব্য রাখেন । এরপর প্রশিক্ষণ প্রদান করেন জয়পুরহাট জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক )নুরুল ইসলাম তিনি হজ যাত্রীদের করণীয় ও বর্জনীয় বিষয়াদি বিষয়ে বক্তব্য রাখেন। তারপর মেডিকেল অফিসার ডাক্তার জুবাইর মোঃ ফয়সাল তিনি সৌদি আরবে স্বাস্থ্য সচেতনতা ও হজযাত্রীদের করণীয় বিষয়ে কথা বলেন। এরপর
জেলা ইসলামিক ফাউন্ডেশন এর মাস্টার ট্রেইনার তিনি ধৈর্য বিধি-বিধান বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ও জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা হোসেন।এ সময় জেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ,কর্মচারী,জয়পুরহাট সদর, কালাই ,ক্ষেতলাল, আক্কেলপুর ও পাঁচবিবি উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার। এ সরকারি ও বেসরকারি হজ যাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র হজ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন। হজ যাত্রীর সর্বমোট সংখ্যা ৫ শত ২৭ জন। তন্মধ্যে মধ্যে ৩ শত ৫৯ জন উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। পরিশেষ দেশ ও জাতিসহ সকলের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
