লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ানের বলিশিব সমূদ্র গ্রামের বাসিন্দা সাবেক ঢাকা জেলার ডিসি ( জেলা প্রশসক) ও সাবেক সচীব জনাব আব্দুল বারি মহোদয় কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর, জয়পুরহাট ০২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ( বিএনপি) দল এমপি পদপ্রার্থী উপলক্ষে ৯ই এপ্রিল ২০২৫ বুধবার সকাল ১১টায় কালাই উপজেলার মডেল মসজিদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগতা বক্তব্য রাখেন আব্দুল বারির মহোদয়ের সহধর্মিনী নাজমা আরা বেগম। কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন যুবদলের সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কালাই উপজেলা শাখা বিএনপি যুগ্ম সম্পাদক মওদুদ আলম, পৌর বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি জি এম বাবলু, মাত্রাই ইউনিয়ন বিএনপি নেতা রজান আলী, উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহাবায়ক প্রভাষক আব্দুল আলীম, উদয়পুর ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী, জিন্দারপুর ইউনিয়ন বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, জিন্দারপুর ইউনিয়ন বিএনপি নেতা নিখিল মাস্টার ও ছাত্র দলের সবেক সহ সভাপতি মানিক মিয়া, পৌর আহ্বায়ক সদস্য আশরাফ আলী সহ আরও অনেকে। অত্র সাবেক ডিসি ও সাবেক সচীব জাতীয়তাবাদী (বিএনপি) দল থেকে এম পি পদপ্রার্থী হিসেব তিনি কালাই,ক্ষেতলাল, আক্কেলপুরের সর্বস্তরের জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও গণ সংযোগ করছেন। উক্ত গণ সংযোগে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের বিএনপি নেতাকর্মী উপস্থিত থাকছেন।
