আরিফ রববানী
ময়মনসিংহ
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম খান বলেছেন-পুলিশ জনগনের শাসক নয় সেবক। তিনি বলেন- পুলিশ মানে আতঙ্ক,পুলিশ মানে ভয়,জনগনের মনে এমন ধারনা পাল্টে দিয়ে আপনাদের সেবক হয়ে কাজ করে যেতে চাই। এতে সকলের সহযোগীতা প্রয়োজন।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে নগরীর ২১ ও ২৬ নং ওয়ার্ডে মাদক, জুয়া, চুরি, ছিনতাই, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পৃথক-পৃথক জনসচেতনতা মূলক প্রতিনিয়ন উঠান বৈঠকে এসব কথা বলেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম খান। এ সময় স্ব-স্ব ওয়ার্ডের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় কোতোয়ালি মডেল থানা এলাকার প্রতিটি গ্রামগঞ্জকে মাদক, জুয়া, চুরি, ছিনতাই, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তিনি পুলিশকে সহযোগীতা করতেও উপস্থিত জনতার প্রতি আহবান জানান।
ওসি শফিকুল ইসলাম খান গত জুলাই গণঅভ্যুত্থানের পর কোতোয়ালি মডেল থানায় যোগদানের পর থেকে জনমনে পুলিশী আতঙ্ক দুর করতে প্রথমে প্রতিদিন ময়মনসিংহ নগরীর বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি এলাকায় বিট পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করতে মতবিনিময় করাসহ প্রতিটি মসজিদে মসজিদে জুম্মা নামাজের আগে উপস্থিত মুসল্লিদের সামনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিশোর গ্যাং,ইভটিজিং,বাল্যবিবাহ ও মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরে আলোচনা করে যাচ্ছেন।এছাড়াও বিভিন্ন স্কুল কলেজে হঠাৎ উপস্থিত হয়ে ছাত্র-ছাত্রীদের ফ্রেসবুক ও ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সচেতন করছেন তিনি।
বিভিন্ন হাট-বাজারে চুরি ছিনতাই রোধে ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করে আসছেন।ওই সব মানুষের সাথে আলোচনা করতে করতে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলছেন। এতে সাধারণ মানুষে মন থেকে পুলিশি আতঙ্ক ও ভয় দুর হচ্ছে বলে আলোচনা চলছে বিভিন্ন পেশাশ্রেণীর মানুষের মাঝে।
তিনি থানাকে দালাল মুক্ত করে বিনা পয়সায় মামলা রুজু,জিডি এন্ট্রি,পুলিশ ক্লিয়ারেন্স ও ভেরিফিকেশন করার ঘোষনা দেন। এরপর থেকে সাধারণ জনগন সরাসরি থানায় গিয়ে মামলা করতে পারছেন।এতে পুলিশের উপর জনগনের আস্থা ফিরতে শুরু করেছে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান তার বক্তব্যে বলেন,পুলিশ জনগনের শাসক নয় সেবক। তিনি জনগনের সেবক হিসেবে তাদের পাশে থেকে কাজ করতে চান।কালিহাতী থানায় যোগদান পর থেকে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন,মাদক মামলা ও বিভিন্ন অপরাধে আসামী গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অসংখ্য গ্রেফতারি পরোয়ানা তামিল করা হয়েছে বলেও তিনি জানান ।
