মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে একটি র্যালী বের হয় এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা—কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহম্মদ ফারুক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক রহমান, প্রেসক্লাব গোপালগঞ্জ’র সভাপতি জুবায়ের হোসেন, প্রমূখ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। পরে বিষয়ের উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ ও সম্মানী—চেক প্রদান করে পুরস্কৃত করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *