গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের মহানগরীর কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় ২৮ মে মঙ্গলবার রাত ৮টার দিকে ডাকাতির প্রস্তুতির সময় ৩টি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ৩ জন ডাকাতকে গ্রেফতার করেন কাশিমপুর থানা পুলিশ।

২৯ মে বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান। এ সময় আরও যারা উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হোসেন, সহকারী পুলিশ কমিশনার (এসি-কোনাবাড়ী জোন) মো. আমির হোসেন, কাশিমপুর থানার ওসি মো. সানোয়ার জাহান।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন- পাবনা জেলার সুজানগর থানার রায়পুর ক্ষেতুপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মনির মোল্লা (৩৮), বগুড়া জেলার গাবতলী থানার মাঝিপাড়া এলাকার মৃত লৈমুদ্দিনের ছেলে মো. বাদশা প্রমানিক (৪১) ও গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার রাঘবিন্দুরপুর এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মো. রাশেদুল ওরফে আল আমিন (৪২)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান আরও জানান, ২৮ মে মঙ্গলবার রাত ৮টার দিকে কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিয়ে একদল ডাকাত বনের ভেতর অবস্থান করছিল। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ তাদের তিনজনকে আটক করে সক্ষম হন এবং
তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার এবং ১৭টি গুলি উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়,
গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

জানা যায় গ্রেফতারকৃত ডাকাতদের মাঝে
মনিরের নামে বিভিন্ন থানায় ১০টি, বাদশা প্রমাণিকের নামে ৩টি ও আল আমিনের নামে ২টি মামলা রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *