মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

দেশের চরম অস্থিরতা সহ নৈরাজ্য সৃষ্টির লক্ষে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে জামায়াত বিএনপি কর্তৃক অগ্নিসংযোগ ,নাশকতার বিরুদ্ধে ৬ নভেম্বর সোমবার বিকালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৯ নং হরিনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজনে কদমতলী বাজারে আলোর দিশারী স্কুল মাঠে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।

হরিনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি প্রভাষক আতিকুর রহমান আতিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রেজাউলের পরিচালনায় উক্ত শান্তি সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাবেশে আরো বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত,উপজেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, উপজেলা যুবলীগ সহ সভাপতি আবু মুসা সুমন, উপজেলা তাতীলীগ সাবেক সভাপতি আকতারুজ্জামান প্রধান টিটু, সাবেক সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজীব সহ অন্যান্যরা। এসময় হরিনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অসংখ্য সর্বসাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *