উবায়দুল্লাহ রুমি,
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
সরকার পতনের একদফা দাবিতে চলমান অবরোধের সমর্থনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। সোমবার উপজেলার তারুন্দিয়া ও বড়হিত ইউনিয়নের বিক্ষোভ মিছিল করে।
জানা যায়, বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় ধাপের অবরোধের দ্বিতীয় দিনে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের উপজেলা বিএনপির সাবেক সভাপতি, ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহ্‌ নুরুল কবীর শাহীন ও বড়হিত ইউনিয়নের উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
তারুন্দিয়া ইউনিয়নে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলার সাবেক সংসদ সদস্য শাহ্‌ নুরুল কবীর শাহীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান লিটন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক সহ সভাপতি শাহ মোফাজ্জল হোসেন টিপু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের ক্রিড়া বিষয়ক সম্পাদক মুরাদ হোসেন হলুদ, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ঝুলন চকদার, সদস্য মোখলেছুর রহমান, তারুন্দিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোবারক হোসেন প্রমুখ।
অপরদিকে বড়হিত ইউনিয়নের উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষে বিক্ষোভ মিছিল ও পিকেটংএ উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন, বড়হিত ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খসরুজ্জামান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ভুট্টো, রাজিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল হক মঞ্জু, উপজেলা যুবদল নেতা জাকির হোসেন নয়ন, লুৎফুর রহমান রতন ,ফয়সাল মাসুদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন চকদার, যুগ্ম আহ্বায়ক রাফসান আহমেদ রুমন, প্রমুখ।
বিক্ষোভ মিছিলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সরকার পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *