মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হামিদ (৫০) নামে এক ভবন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

গত (২ জুলাই) রোজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
মৃত্যু আব্দুল হামিদ মথরপাড়া গ্রামের মৃত হজো প্রধানের ছেলে।
স্থানীয়রা এবং নিহতের পরিবার জানান, আমাদের একই গ্রামের দুদু মিয়ার ছেলে আব্দুল বক্করের পাকা ভবন নির্মাণ কাজ চলছে । উক্ত নির্মাণাধীন ভবনের ছাদে উঠে কাজ করার সময় ভবনের উপর দিয়ে টানানো বৈদ্যুতিক তারের সঙ্গে শ্রমিক আব্দুল হামিদের হাতে থাকা বেলচা স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে বেহুশ হয়ে পড়েন।
পরে, স্থানীয় লোকজন টের পেয় তাকে দ্রুত সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়। সেখানে কর্তব্যরত ডাক্তার বিভিন্ন পরিক্ষা নীরিক্ষা শেষে আব্দুল হামিদ’কে মৃত্যু ঘোষণা করেন।
এব্যাপারে সাঘাটা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ।
পরিবারের এবং স্থানীয়দের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের ব্যবস্থা করার জন্য নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *