মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে শিশুকানন প্রি-ক্যাডেট স্কুলের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্ষিক খেলাধুলা ও আলোচনা সভা,ও সুধীজন সংবর্ধনাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপী খেলাধুলা সাংস্কৃতিক (২৪-২৫ জানুয়ারি) সকালে শিশুকানন প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রিয়া প্রতিযোগীতা,নবীনবরণ,সুধীজন সংবর্ধনা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা,ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ এর সভাপতি আবু বক্কর প্রধানের সভাপতিত্বে খেলাধুলার উদ্ধোধন
করেন,প্রতিষ্ঠানের প্রতিষ্টাতা পরিচালক রুহুল আমিন মন্ডল।এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,৩১গাইবান্ধা-৩ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষিকন্যা এ্যাড,উম্মে কুলসুম স্মৃতি।
বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন,পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব,জেলা আওয়ামীলীগ সদস্য শহিদুল ইসলাম বাদশা,উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি নির্মল মিত্র উপজেলা আওয়ামীলীগ নেতা আজাদুল সরকার,উপজেলা আওয়ামী যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহমুদ তাপস,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল রিপন,বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,উপজেলা বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত,সাধারণ সম্পাদক মামুনুর অর রশিদ সুমন।এসময় আরোও উপস্থিত ছিলেন,প্রতিষ্ঠানের শিক্ষক আবু বক্কর সিদ্দিক,শ্রী মানিক চন্দ্র,রুহুল আমিন মন্ডল রিশাদ,সুজীত কুমার,সজিব,মিশু,হারুন,রিপন কুমার বর্মন প্রমূখ।আলোচনায় অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক রুহুল আমিন বলেন,বিকাশমূখী শিক্ষা,প্রমিত জ্ঞান,আর নান্দনিক চরিত্রের সমাহার শিশুকানন এর অঙ্গীকার।বক্তরা বলেন,স্বপ্লীল অগ্রযাত্রার ২০তম বর্ষে পদার্পণ এই পর্বে ভালো মানুষ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার বিস্তার ঘটাতে হবে।একজন ব্যক্তিকে অজ্ঞতার অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে।আর নৈতিকতা মানুষের জীবনকে করে তোলে সুন্দর ও সমৃদ্ধ। এ দুটির সমন্বয় হলে একজন মানুষ সৎ,চরিত্রবান, আল্লাহভীরু, দেশপ্রেমিক ও দায়ত্বিশীল হয়ে ওঠে। কাজেই বর্তমান সমাজের জন্য নৈতিক শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ।পরিশেষে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী ও সুধীজনদের মাঝে সম্মামনা ক্রেষ্ট প্রদান করা হয়।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন,মোঃ সাদ্দাম হোসেন।
