মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরের বিসিক শিল্প নগরীর একটি গোডাউনে র‍্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী, এনএসআই, উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনী গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালায়। এ সময় আনুমানিক ১ কোটি ৬৭ লক্ষ ৭৫ হাজার টাকার অবৈধ কিটনাষক ব্রিফার-৫ জি উদ্ধার করতে সক্ষম হয়। অভিযানকালে গোডাউন সিলগালা সহ একজনকে আটক করেছে।র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ২৫ শে জুন সন্ধ্যায় নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন বিসিক শিল্প নগরীর কিটনাষক ব্যবসায়ী মনোয়ার হোসেনের গোডাউন থেকে নিষিদ্ধ ঘোষিত ও অবৈধ ভাবে মজুদকৃত আনুমানিক ৯৯ টন কিটনাষক ব্রিফার-৫ জি উদ্ধার করে আভিযানিক দলটি। যার আনুমানিক মুল্য ১ কোটি ৬৭ লক্ষ ৭৫ হাজার টাকা। উল্লেখ্য যে, কার্বোফুরান নামের এই বালাইনাশকটি মানুষ সহ বেশির ভাগ প্রাণীর জন্যই মারাত্মক ক্ষতিকর। ২০১৬ সালে জাতিসংঘ সংস্থা এটি নিষিদ্ধ করতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানায়। এরপর বাংলাদেশ সহ বিশ্বের ৮৮ টি দেশ বালাইনাশকটি নিষিদ্ধ করেছে। এটি ব্যবহার করলে মাজড়া পোকাসহ সকল উপকারি পোকা মারা যায়। সৈয়দপুর শিল্প নগরীর এই গুদামে রেখে দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছিল এসব নিষিদ্ধ ঘোষিত বালাইনাশক। ধৃত আসামীর বিরুদ্ধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সৈয়দপুর উপজেলা কর্তৃক নীলফামারী জেলার সৈয়দপুর থানায় বিশেষ ক্ষমতা আইন ২৫ ধারায় একটি নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *