মোঃ ইমরুল আহসান

আইএফআইসি ব্যাংক কুষ্টিয়া শাখার উদ্যোগে (১৩ জানুয়ারি) মঙ্গলবার বিকাল ৩টায় ব্যবসায়ী ও সুধীজনদের নিয়ে প্রতিবেশী উৎসব আয়োজন করা হয়। এই উৎসবের মাধ্যমে শীতের আমেজে উপস্থিত গ্রাহক ও আমন্ত্রিত অতিথিদের মাঝে ঐতিহ্যবাহী দেশীয় পিঠা পরিবেশন করা হয়।

আইএফআইসি ব্যাংক সারাদেশে শুধু আর্থিক সেবাই নয় তার গ্রাহক এবং পারিপার্শ্বিক জনসাধারণের পাশে প্রতিবেশী হিসেবে দাঁড়িয়েছে। উৎসবে আতিথেয়তা নেয়া সম্মানিত গ্রাহকরা উক্ত ব্যাংকটির সেবায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই ধরনের উৎসব যেন আরও বেশি বেশি আয়োজন করা হয় সে আশাবাদও করেন।

উক্ত প্রতিবেশী উৎসবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া, আইএফআইসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক, হাবিবুর রহমান’সহ ব্যাংকের গ্রাহক, শুভাকাংঙ্খিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *