লুৎফর রহমান
জয়পুরহাট কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন মলাম গাড়ি বাজার বিবাহ রেজিস্টার অফিসের
সামনে পশ্চিম দিকে বাজার যাতায়াতের রাস্তা
সংলগ্ন দক্ষিণ পার্শ্বে দীর্ঘদিন ধরে একটি মরা গাছ রাস্তার উপরে হেলিয়ে রয়েছে। ঝড় তুফানে যেকোনো মুহূর্তে উক্ত গাছটি কারো মাথার উপরে পরে দুর্ঘটনা ঘটার
সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকাবাসী উল্লেখিত মরা গাছটি কেটে সরানোর জন্য জোর দাবি জানিয়েছেন।
