লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
কালাই উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ তাদের- ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১ ডিসেম্বর ২০২৫ সোমবার উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বর্জন করে একত্বতা পোষণ করেন। উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ বিদ্যালয়ের দপ্তরির সহযোগিতায় শিক্ষার্থীদের পরীক্ষা নিয়েছেন। এতে পরীক্ষার স্বাভাবিক পরিবেশ বাধাগ্রস্ত গ্রস্ত হয়এবং বিশৃঙ্খলা দেখা যায়। এভাবে বর্জন দিনের পর দিন চলতে থাকলে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
