জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন করে প্রশংসায় ভাসছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
১৭ মে শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২ পর্যন্ত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার করেছেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তৌফিকুল ইসলাম তৌহিদ ও কালাই ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল্লাহসহ তাদের মোট ত্রিশ জন নেতাকর্মী।
এর আগে গত ১৪ মে মঙ্গলবার সকালে জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করেন তিনি বলেন কালাই,ক্ষেতলাল,আক্কেলপুর তিন উপজেলার তিনটি স্বাস্থ্য কমপ্লেক্স স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিস্কার করা হবে ।
তৌফিকুল ইসলাম তৌহিদ জানান , জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট ২ আসনের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন তিনি আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার করেছেন এবং তাঁরই ধারাবাহিকতায় আমি সহ আমাদের ছাত্রলীগের টিম পরিষ্কার করেছি এবং আমরা ভবিষ্যতে নিরলসভাবে কাজ করে যাবো।
ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল্লাহ জানান পরিষ্কার পরিচ্ছন্নতা, ঈমানের অঙ্গ উপজেলা কলেজ ও পৌর শাখা ছাত্রলীগের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি , এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে ।
স্থানীয়রা জানান ছাত্রলীগের নেতাকর্মীদের এরকম উদ্যোগ অনেক প্রশংসনীয় এরকম চলতে থাকলে স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে সাথে ছাত্রলীগের কর্মকাণ্ড উন্নত হবে ।
