লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর আয়োজনে ১৮ই নভেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান এর সভাপতিত্বে গ্রামীন সড়ক মাস্টারপ্লান প্রণয়ন
(জিআইএস ভিত্তিক) গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী অফিসার সুমন কুমার দেবনাথ। উক্ত অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিআইএস স্পেশালিস্ট বেটস প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু। পরামর্শক bets,45 বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড। অতিথিদের বক্তব্যের পর উপস্থিতিদের মাঝে মত বিনিময় শুরু হয়। এতে বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি )জাহিদ হোসেন,কালাই উপজেলা শাখা জামায়তের আমির মাওলানা মনসুর রহমান ও উপজেলা শাখা জামায়তের সেক্রেটারি প্রভাষক আব্দুল আলিম, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, কালাই প্রেসক্লাবের সভাপতি এটিএম সেলিম সারওয়ার, প্রেসক্লাব কালাইএর সভাপতি আতাউর রহমান, সাংবাদিক আব্দুল বাতেন ও মোকাররম হোসেন, পুনট ইউপি ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান মোর্শেদুল হক ও আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাম মাওলা। মত বিনিময় কালীন সময়ে সকল বক্তা সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। এ সময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ৫ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ অত্র কর্মশালায় উপস্থিত ছিলেন।
