লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন মোলামগাড়ি হাট ১৩ই আগস্ট ২০২৫ বুধবার বিকাল ৫ টায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে মোলাম গাড়ি হাটের ব্যবসায়ী সিদ্দিক অবৈধ শয়তান ও কারেন্ট জাল বিক্রয় করার অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ৪/ধারা অনুযায়ী তার কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেখান থেকে উক্ত জিন্দারপুর ইউনিয়নের করিমপুর বাজার মোড় হয়ে পুনট ইউনিয়ন পুনট বাজার ও পাঁচগ্রাম বাজার অভিযান চালিয়ে বহু সংখ্যক শয়তান ও কারেন্ট অবৈধ জাল আটক করে উপজেলা পরিষদ চত্বরে আনা হয়। উক্ত মোবাইল কোর্টের বিচারক হিসেবে ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা পরিষদ চত্বরে উক্ত অবৈধ জালগুলোতে আগুন ধরিয়ে দিয়ে পোড়ানো হয়। এ সময় উপজেলা অফিসার শামীমা আক্তার জাহান , উপজেলা মৎস্য অফিসার তৌহিদা মোহতামিম, প্রশাসনিক কর্মকর্তা আসাদ চৌধুরী, সোহেল ও তারিকুল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
