লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার বালাখুর মিফতাহুল উলুম হাফেজিয়া মাদ্রাসার আয়োজনে ৪ ঠা এপ্রিল ২০২৬ শনিবার দুপুর ১২ টায় অত্র হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি জনাব লুৎফর রহমানের সভাপতিত্বে বাৎসরিক দাতা সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসার সভাপতি খয়বর আলী মন্ডল। কালাই মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও উল্লেখিত মাদ্রাসার উপদেষ্টা আলেক উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরী ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই পাঁচশিরা বিশিষ্ট চাতাল ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মান্নান। এরপর কোরআন ও হাদিস থেকে আলোচনা করেন জয়পুরহাটের মাওলানা মোঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর আলম ,বালাখুর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আসাদুল্লাহ মন্ডল ও বালাখুর মন্ডলপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আতোয়ার রহমান। এ সময় উক্ত মাদ্রাসার পরিচালক কমিটির সদস্য, বাৎসরিক দাতা সদস্য,এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি লুৎফর রহমান বালাখুর হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি দোয়া মাহফিল অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।
