লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ই মার্চ ২০২৪ শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল হায়াতের সভাপতিত্বে “স্মার্ট বাংলাদেশ গড়ি ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, কালাই থানার তদন্ত অফিসার আনোয়ার হোসেন, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ সুজয় শাহ্, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী উপসহকারী অফিসার আল আমিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাজমিনুল ইসলাম ও হোটেল ব্যবসায়ী রাসেলসহ আরো অনেকে। এ সময় উপজেলার বিভাগীয় কর্মকর্তাগণ, বিভিন্ন এলাকার ভোক্তাবৃন্দ ও সাংবাদিকগণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন। সভাপতি ইউএনও মহোদয় সমাপনী বক্তব্যে বলেন খাবার দ্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্রব্য মূল্য অতিরিক্ত দামে বিক্রয় এবং ভেজাল মেশানো দ্রব্য কোন ব্যবসায়ী বিক্রয় করলে খবর দিয়ে সহযোগিতা করার কথা জানিয়ে তিনি সভা সমাপ্ত ঘোষণা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *