লুৎফর রহমান
র্স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা ডায়াবেটিকস সমিতির উদ্যোগে ১৫ নভেম্বর ২০২৫ শনিবার সকাল সাড়ে ১১ টায়”কর্মস্থলে ডায়াবেটিকস সচেতনতা গড়ে তুলি” এ প্রতিপাদ্য সামনে রেখে ডায়াবেটিকস সমিতির চত্বর থেকে বর্ণাঢ় শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণের শেষ
উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও কালাই ডায়াবেটিকস সমিতির সভাপতি জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে বিশ্ব ডায়াবেটিস দিবস ও ফ্রি ক্যাম্পেইন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন ডায়াবেটিস সমিতির সেক্রেটারি(সাধারণ সম্পাদক) আবুল খায়ের গোলাম মাওলা তিনি স্বাগত বক্তব্যে বলেন প্রত্যেক মানুষকে ডায়াবেটিস সম্বন্ধে সচেতনতা করায় ছিল আজকের দিবসের মূল লক্ষ এ ছাড়াও আরো বলেন ডায়াবেটিকস প্রতিরোধ গড়ে তুলি সকলেই সুস্থ জীবন গড়ি এবং ডায়াবেটিকস সমিতির উন্নয়নের জন্য সকলের কাছে সাহায্য সহযোগিতা চেয়ে বক্তব্যের ইতি টানেন।এরপর প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা শাখা বিএনপি’র আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির তিনি বলেন ডায়াবেটিস হচ্ছে মরণবেদী একটি রোগ এখান থেকে সুস্থ থাকতে চাইলে, তেল , চিনি ও মিষ্টি জাতীয় খাবার কম খাওয়া এবং মাঝেমধ্যে চিকিৎসকের কাছে গিয়ে ডায়াবেটিস চেকআপ করা এছাড়াও বলেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য ডায়াবেটিস সমিতিতে যন্ত্রপাতি বা মেশিন থাকা আবশ্যকের কথা বলিয়ে বক্তব্য শেষ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আনিসুর রহমান তালুকদার তিনি বলেন ডায়াবেটিকস রোগী ভালোভাবে সুস্থ অবস্থায় জীবনযাপন করতে চাইলে প্রত্যেকদিন নিয়মিতভাবে কমসে কম ৩০-৪০ মিনিট হাটাহাটি করা , খালি পেটে ২ থেকে ৩ কোয়া রসুন সেবন করা এবং পরিমাণে কম করে খাওয়া এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে ওইসব পরামর্শের কথা বলিয়ে ওনী কথা বলা শেষ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার (সোহেল) তিনি ডায়াবেটিস রোগীদের উদ্দেশ্যে বলেন ধূমপান থেকে বিরত , শরীরে যে কোন স্থানে কেটে যাওয়া থেকে সাবধান মাঝেমধ্যে পেশার এবং ডায়বেটিকস চেকআপ করার কথা বলেন এবং উক্ত ডায়াবেটিস সমিতির সার্বিক সহযোগিতা ব্যক্ত করে তিনি তার
বক্তব্য শেষ করেন। অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ শাহাজান আলী, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল আলিম সরকার, এরশাদুল তপন ও আফতাব আলী। আলোচনা শেষে অতিথিবৃন্দের মাধ্যমে ডায়াবেটিস রোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অত্র ডায়াবেটিস সমিতির সদস্য, কর্মকর্তা,, চিকিৎসক,কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ,গণমাধ্যম কর্মী বর্ণাঢ্য শোভাযাত্রায় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *