লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে ১১ই নভেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ১১ টায় উক্ত প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ- গোষ্টির অর্থ সামাজিক ও জীবন মান উন্নয়ন লক্ষ্যে সমম্মিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয় । অত্র উপজেলার বিভিন্ন এলাকার ৩৩ পরিবার সুফল ভোগীদের প্রত্যেককে ২ টি করে ছাগল এবং ছাগলের ঘর তৈরীর জন্য ৫ টি ঢেউটিন, ৮ ফিট লম্বা সিমেন্টের খুঁটি কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার মনিরুজ্জামান এর মাধ্যমে বিতরণ করা হয। এ সময় উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ, জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ ট্রেনিং অফিসার খুরশিদ আলম ও জয়পুরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার জিয়াউর রহমান , ক্ষেতলাল উপজেলা প্রাণিসম্পদ অফিসার পলাশচন্দ্র সরকার। এছাড়াও উল্লেখিত কালাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *