লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ই নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কালাই উপজলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে বিকেন্দ্রীকৃত পরিবিক্ষণ পরিদর্শন ও মূল্যায়ন ( ডি এম আই ই ) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প জয়পুরহাট ডিস্ট্রিক ম্যানেজার রাজিউর রহমান রাজু, বাংলাদেশ গ্রাম আদালত কালাই উপজেলা কো-অডিনেটর বাদল চন্দ্র রায় । ভার্চুয়ালে প্রশিক্ষণ প্রদান করেন জয়পুরহাট জেলা এডিএম মোহাইমিনা শারমিন তিনি গ্রাম আদালত প্রকল্প বাস্তবায়ন করার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। উক্ত প্রশিক্ষণণে অংশ গ্রহণে ছিলেন উক্ত উপজেলার ৫ ইউনিয়নের ৫ ইউপি প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটরগণ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *