লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সকল সহযোগী সংগঠনের আয়োজনে ২৫ শে সেপ্টেম্বর ( ২০২৬ ) শুক্রবার বিকেল ৪ টায় কালাই বাস স্ট্যান্ড চত্বর থেকে কালাই থানা বিএনপি আহ্বায়ক জনাব ইব্রাহিম হোসেন ফকিরের নেতৃত্বে বিশাল একটি মিছিল বের হয়ে জয়পুরহাট বগুড়া মহাসড়ক প্রদক্ষিণের শেষে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে মিছিলটির সমাপ্তি ঘটে। এরপর কালাই থানা বিএনপি আহবায়ক জনাব ইব্রাহিম হোসেন ফকিরের সভাপতিত্বে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট ২ আসন , কালাই, ক্ষেতলাল,আক্কেলপুর উপজেলার এমপি প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়নের লক্ষে নিরলস ভাবে পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিছু কুচক্রী মহল উন্নয়নে বাধা দিচ্ছেন। এছাড়া ও বলেন দেশে উন্নয়ন হচ্ছে ,খাল খনন কাজ চলছে, প্রচুর গাছ লাগান হচ্ছে। সারের কোন সংকট নেই পর্যাপ্ত সার আছে। কর্মচারীদের বেতন দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। সেই তুলনায় জিনিসপত্রের দাম ঠিক আছে। প্রথম পর্যায়ে অনেক ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে।পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড সবাইকে দেওয়া হবে। কৃষক কার্ড দেওয়া হবে। গ্রামের রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে। ২৪ জুলাই বাস্তবায়ন করার লক্ষ্যে সংসদে কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার কথাও বলেন। বক্তব্যের শেষে বলেন দেশে ফ্যাসিবাদের আগমন কোনদিনই ঘটবে না। দেশ গড়ার স্বার্থে সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন। এরপর আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপি আহবায়ক তাজউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিনী নাজমা আরা বেগম। এছাড়াও অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন কালাই থানা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক মৌদুদ আলম সরকার ও রফিকুল ইসলাম চৌধুরী টুকু,পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল ও পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল আলিম সহ আরো অনেকে। এ সময় উপজেলার ও পৌর বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতাকর্মী , জনসাধারণ, গোয়েন্দা সংস্থার লোকজন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী অত্র মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *