লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ব্যাচ নং ৫, ২০২৪ – ২০২৫ অর্থবছর বাস্তবায়ন ২৫ শে মে ২০২৫ বিআরডিবি হল রুমে ২৫ মে হতে ২৯ মে পর্যন্ত, পাঁচ দিন মেয়াদী সমম্বিত পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। উদ্বোধনের পর তিনি প্রশিক্ষণের উপকারিতা ও উন্নয়ন করার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে উন্নয়ন মূলক বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ প্রদান করেন উক্ত কালাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা আমিনুল ইসলাম, জয়পুরহাট জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বায়োগ্যাস সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নাদিম সাহেব ও ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার কামাল হাসান লিটন, কালাই উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা ইমরান ইসলাম ও উপজেলা ভেটেরিনারী প্রাণী সম্পদ কর্মকর্তা সুমন বাবু, রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের বায়োগ্যাস সহকারি প্রকৌশলী মাসুম ও ক্রেডিট এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ ফজলে রাব্বি, জয়পুরহাট জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শহিদুল ইসলাম, রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) উপ পরিচালক এ, কে, এম, রওশন আলম।
২৯ শে মে বৃহস্পতিবার উক্ত প্রশিক্ষণের শেষ দিন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *