লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের মুড়াইল গ্রামের পূর্ব পাড়া বসতবাড়ির টিউবওয়েলের ও আকাশের পানি নিষ্কাশনের পাকা ড্রেন বন্ধ করা হয়েছে। গ্রাম সূত্রে জানা গেছে উক্ত পাড়ার টিউবওয়েলের ও আকাশের পানি রাস্তার উত্তর পাশে বড় পুকুরে এবং পুকুর থেকে দক্ষিণ দিকে ড্রেন দিয়ে মাঠের জমিতে পাড়ার পানি নিষ্কাশন হতো। তখন পুকুরের চারিদিক তেমন কোন পাড় ছিল না। উক্ত পুকুরের মালিক মুড়াইল গ্রামের মৃত তছির উদ্দিন ছেলে সাবেক ইউপি পরিষদের সদস্য রফিকুল ইসলাম গং পুকুরের পাড় উঁচু করে বাধার পর ওই দিক দিয়ে পাড়ার পানি বন্ধ হয়ে যায়।৷ তখন পানি নিষ্কাশনের বিষয় নিয়ে গন্ডগোল সৃষ্টি হলে পাড়ার সবাই বসে মিলেমিশে সিদ্ধান্ত হয় উক্ত পুকুর থেকে দক্ষিণ দিকের ড্রেন দিয়ে মাঠের জমিতে পানি নামবে এভাবে প্রায় দীর্ঘ ১৩/১৪ বছর যাবত উল্লেখিত পাড়ার বসতবাড়ির ও আকাশের পানি নিষ্কাশন হয়ে আসছে।এরই মধ্যে হঠাৎ করে ওই গ্রামের বসবাসকারী ইসমাইল হোসেনের ছেলে হাবিবুর রহমান ও মৃত্যু আজিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ড্রেনের ঢাকনা (স্লাব) উঠায়ে ফেলে দিয়ে ড্রেনের বেশ কিছুদূর জায়গা মাটি দিয়ে ভরাট করেছেন। যার কারনে ড্রেন দিয়ে পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে পাড়ার মধ্যে রাস্তার উপরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গ্রামের লোকজন অতি কষ্টের সাথে কাদা পানির মধ্য দিয়ে রাস্তায় চলাচল করছেন। এছাড়াও গ্রামবাসি আরো জানান ড্রেন বিষয়ে আহমেদাবাদ ইউপি প্যানেল ইউপি চেয়ারম্যান জনাব বাসেত ড্রেনের পক্ষ বিপক্ষ উভয় পক্ষকে নিয়ে তিনি ড্রেন ব্যাপারে আপোস মীমাংসা করে দেওয়ার পরও উল্লেখিত হাবিবুর রহমান ও রফিকুল ইসলাম আপোস মীমাংসা অমান্য করে টিউবওয়েলের ও আকাশের পানি নিষ্কাশনের ড্রেনটি মাটি দ্বারা ভরাট করে দিয়েছেন। এ বিষয়ে গ্রামবাসী উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।দ্রুত পানি নিষ্কাশনের সুব্যবস্থা করার জন্য।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *