লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ডিসেম্বর ২০২৫ বিকাল তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার উপজেলার অসহায় দুঃস্থ মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে ২০২৫ ২০২৬ অর্থবছরের রাজস্ব তহবিল হতে সেলাই মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করা হয় । জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাংকনে মাধ্যমিক পর্যায়ে বিজয়ী হয়ে প্রথম স্থান অধিকার করে কালাই মইনুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়। কালাই ওমর কিন্ডার গার্ডেন স্কুল।তৃতীয় স্থান অধিকার করেন মোলাম গাড়িহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজয় হয়ে প্রথম স্থান অধিকার করেন কালাই সরকারি মহিলা কলেজ। দ্বিতীয় স্থান অধিকার করেন হাতিয়র বহুমুখী তামিল মাদ্রাসা ও তৃতীয় স্থান অধিকার করেন কালাই ডিগ্রী কলেজ।
