লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ নভেম্বর ২০২৫ সোমবার বিকাল ৩ টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এ প্রতিপাদ্য সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। এরপর মাঠে কালাই পৌর সভা ফুটবল দল — ব — নাম কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন ফুটবল দলের খেলা শুরু হয় । যেমন চলে সিংহের সাথে বাঘের লড়াই তদ্রূপ চলছিল খেলা। টিফিন পর উদয়পুর ইউনিয়ন ফুটবল দলকে ১ শূন্য গোলে হারিয়ে কালাই পৌরসভা ফুটবল দল বিজয় লাভ করে। খেলার পরিশেষে প্রধান অতিথি ও সভাপতি মহোদয়ের মাধ্যমে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জামায়াত, বিএনপি’র রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উক্ত ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন। দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। ধারাভাষ্যে ছিলেন দিনাজপুর জেলার খোরশেদ রায়হান ও জয়পুরহাট জেলার রাসেল আল রশিদ। খেলা পরিচালনায় ছিলেন জয়পুরহাট জেলা রেফারি এসোসিয়েশনের জাহাঙ্গীর আলম তার সহকারি ছিলেন বাদল ও আলম।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *