হিজলা-কাজিরহাট প্রতিনিধি

বরিশাল জেলার কাজিরহাট থানাধীন ভংগা কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার,এর বিরুদ্ধে  অর্থ আত্মসাৎ , দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন।  অত্র বিদ্যালয়ের সম্মুখে ম্যানেজিং কমিটির সদস্য, ছাত্র-ছাত্রী অভিভাবক ও স্থানীয় সাধারণ জনগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মানববন্ধন করা হয়, এরপরে বিদ্যালয়ের হলরুম মিলনায়তনে  সাংবাদিক সম্মেলন করেন,এ সময় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী শহিদুল ইসলাম বিশ্বাস, সদস্য মজিবুল হক মাতুব্বর, সাবেক সদস্য আবুল কালাম সরদার  নিপু মিয়া, মজিবুল হক আকন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সালাম কবির সরদার এর  কাছে জানতে চাইলে তিনি জানান অত্যন্ত দুঃখজনক বিদ্যালয়ের কমিটির মেয়াদ আগামী ২৩/৫/২০২৪ পর্যন্ত থাকা সত্ত্বেও তিনি এ পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া কিংবা পরবর্তী  কমিটির ব্যাপারে কোন আলোচনাই কারো সাথে করেননি, তিনি বিভিন্নভাবে বিদ্যালয় থেকে অর্থ আদায় করে, কোন হিসাব কাউকে দেয়নি এবং জানতে চাইলে তিনি দেই দিচ্ছি দেবো বলে সময় পার করে দেয়। অভিভাবক সদস্যরা জানান, আব্দুস সাত্তার স্যার তিনি কাউকে কোনপাত্তা  না দিয়ে নিজের খামখেয়ালি পোনা দিয়ে স্কুল পরিচালনা করে যাচ্ছেন। সাধারণ জনগণেরা কোন তার কাছে সঠিক কোন সদ উত্তর পায় না। এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের কাছে জানতে চাইলে তিনি জানান,আমি বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিধি বিধান মোতাবেক পরিচালনা করে আসছি আমার কি করনীয় আছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *