মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে আগামী ৪ মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান ও তিন বারের নির্বাচিত চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন প্রায় (৩) তিন হাজার মোটরসাইকেলের বহরে তাঁর জনসমর্থন ও সাধারণ জনগণকে শুভেচ্ছা জানাতে একটি বিশাল বহরের শোডাউন করেছেন মোটরসাইকেল শো-ডাউনে আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মী, কর্মী-সমর্থক ও উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা মোটরসাইকেল শোডাউনে অংশ নেন।
রবিবার (২৫ ই ফেব্রুয়ারি ) দুপুর ২:৩০ ঘটিকায় পৌর মহল্লার পুলিশ প্লাজা এলাকা থেকে শোডাউন শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্প সড়ক ও মাত্রাই হয়ে মোসলেমগঞ্জ, পুনট, জিন্দারপুর মোলামগারি হয়ে প্রায় ৬০ কিলোমিটার শোডাউন প্রদক্ষিণ শেষে কালাই পৌরশহরে এসে শেষ হয়।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। তারা বিভিন্নভাবে নির্বাচনি প্রচার শুরু করেছেন। রঙিন পোস্টার এবং ফেস্টুন লাগিয়ে একাধিক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ,দোয়া প্রার্থী ব্যানার লাগিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগমী ৪ মে প্রথম ধাপে কালাই উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে মোটরসাইকেল শোডাউন নিয়ে ইতিমধ্যে প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে জানান দেওয়া শুরু করেছে। এতো বড় মোটরসাইকেলের শোডাউন এর আগে কখনো উপজেলাবাসী দেখে নাই।
এসময় উপজেলার জিন্দারপুর, উদয়পুর, আহাম্মেদাবাদ ,পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পৌর মেয়র ও আওয়ামীলীগের বিভিন্ন পদ পদবীর নেতাকর্মী উপস্থিত ছিলেন।
