মোঃ ইমরুল আহসান
কক্সবাজারে সশস্ত্র সন্ত্রাসীরা ডাকাতি, অপহরণ, মাদক পাচার, ছিনতাই ও ধর্ষণের মত অপরাধ সংঘটিত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে নিয়মিতই। ফলে আতঙ্কগ্রস্ত হচ্ছেন সাধারণ জনগণ। এ সকল সশস্ত্র সন্ত্রাসীদের কারা এসব অস্ত্রের যোগান দিয়ে থাকে, তা নিরূপণ ও অস্ত্রধারীদের তৎপরতা নির্মূলের লক্ষ্যে র‍্যাব-১৫ এর অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গত ০৬ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ ১৮.৩০ ঘটিকার সময় র‍্যাব ১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের নয়াপাড়া বাজারের মনির আহমদের টমটম গ্যারেজের সামনে একজন ব্যক্তি কোমরে অস্ত্রসহ প্রকাশ্যে ঘোরাঘুরি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। র‌্যাবের আভিযানিক দলকে দেখে পলায়নকালে ধাওয়া করে দুর্ধর্ষ অস্ত্র সন্ত্রাসী ইব্রাহিম’কে র‍্যাব গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতাকৃত আসামীর দেহ তল্লাশী করে সর্বমোট ০১টি লোহার তৈরী দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অস্ত্র কারবারীর বিস্তারিত পরিচয় ইব্রাহিম (৪০), পিতা-মৃত সৈয়দ আহমদ, সাং-নোয়াপাড়া (মগপাড়া), সাবরাং ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সাবাজার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রহমত উল্লাহ একজন দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী। ধৃত আসামীকে উক্ত আগ্নেয়াস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি এবং উক্ত অবৈধ অস্ত্র বেআইনি ভাবে নিজ হেফাজতে রেখে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে বলেও জানায়। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডসহ নানাবিধ অভিযোগের সন্ধান পাওয়া যায়।

উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *