নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের এিশাল থানার ধানিখলা ইউনিয়নে এক যুবক ছুরিকাঘাতে আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত ৪ তারিখে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা ওই যুবকের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত যুবকের পরিবার এিশাল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
এিশাল থানার এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
