উবায়দুল্লাহ রুমি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে এক কাঠ ব্যবসায়ীর দোকানে কিশোর গ্যাংয়ের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে| এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত বাজারের সকল দোকানপাট বন্ধ রেখে লকডাউন কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা| হামলার ঘটনায় কাঠ ব্যবসায়ী হাদিউল বাসার সুমন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন|
অভিযোগকারী সুমন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উচাখিলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে তার ছেলে ফাহিম মিয়া (১৩)-এর সঙ্গে কিশোর গ্যাং সদস্যদের বাকবিতণ্ডা হয়| এর জের ধরে রাত আনুমানিক ৮টার দিকে চরআলগি গ্রামের ৮-১০ জন কিশোর দেশীয় অস্ত্র নিয়ে উচাখিলা বাজারের পুরাতন ছাগল মহালে অবস্থিত ‘ফাহিম ফার্নিচার’ দোকানে হামলা চালায়| তারা দোকানের শাটার কুপিয়ে ভাঙচুর করে এবং কিশোর গ্যাংয়ের কথিত লিডার লিপছন মিয়া জোরপূর্বক দোকানে প্রবেশ করে সুমনের ওপর হামলা চালায়| এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়| এ ঘটনায় বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে|
ঘটনার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে ব্যবসায়ীরা লকডাউন কর্মসূচি পালন করেন|
এ বিষয়ে সমাজসেবক ও সাংবাদিক ফেরদৌস কোরাইশি টিটু বলেন, উচাখিলা বাজারে কিশোর গ্যাংয়ের এমন সশস্ত্র হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়| এটি শুধু একজন ব্যবসায়ীর ওপর হামলা নয়, বরং পুরো ব্যবসায়ী সমাজ ও স্থানীয় জনগণের নিরাপত্তার হুমকি| তিনি বলেন, কিশোরদের এ ধরনের অপরাধের পেছনে সামাজিক অবহেলা, পারিবারিক নজরদারির অভাব এবং সঠিক দিকনির্দেশনার ঘাটতি রয়েছে| পাশাপাশি প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় এ ধরনের অপরাধ বাড়ছে বলেও তিনি মন্তব্য করেন| জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি|
উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, কিশোর গ্যাংয়ের অপরাধ প্রবণতা দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা জননিরাপত্তার জন্য হুমকি| তিনি জানান, আগামী রবিবার ইউনিয়ন পরিষদে কিশোর গ্যাং সদস্যদের অভিভাবকদের সঙ্গে একটি জরুরি ˆবঠক অনুষ্ঠিত হবে| এতে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করা হবে|
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে| ইউপি চেয়ারম্যান ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে লকডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে এবং বর্তমানে বাজারের পরিস্থিতি ¯^াভাবিক রয়েছে| তিনি আরও জানান, উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে| তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে|
