সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
সকাল সাড়ে ১০ টায় আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৪ উপলক্ষ্যে ময়মনসিংহ নার্সিং কলেজ আয়োজিত এক বর্ণ্যাঢ্য র্যালি টি কলেজ প্রাঙ্গণ থেকে মেডিকেল হয়ে চরপাড়া মোড় হয়ে মেডিকেল কলেজ সামনে শেষ হয়।
এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফেরদৌস, উপপরিচালক জাকিউল ইসলাম, বিএমএ ময়মনসিংহ শাখার সভাপতি ডাঃ মোঃ মতিউর রহমান ভূইয়া, প্রফেসর ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম খান বিপ্লব সাধারণ সম্পাদক স্বচিপ ময়মনসিংহ জেলা শাখা,ময়মনসিংহ নার্সিং কলেজের অধ্যক্ষ নাজমা খাতুন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন এর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মোঃ লুৎফর রহমান, সেবা তত্ত্বাবধায়ক নিভা রানী চন্দ, উপসেবা তত্ত্বাবধায়ক আজিদা বেগম, বিএনএ ট্রেজারার রাশিদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
