সামদানি হোসেন বাপ্পি
ময়মনসিংহ

২৪ জুন রোজ শনিবার রাত ০৮ টায় নগরীর ২২,২৩,২৬ নং ওয়ার্ডে বিভিন্ন সড়কের আধুনিক এলইডি সড়ক বাতির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু ।

এ সময় উপস্থিত ছিলেন মসিকের নির্বাহী প্রকৌশলী [বিদ্যুৎ] ও প্রকল্প পরিচালক মোঃ জিল্লুর রহমান, প্যানেল মেয়র-০৩ শামীমা আক্তার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোস্তফা কামাল, ২৩ নং ওয়ার্ড সাব্বির ইউনুস বাবু, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম শফিক, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনোয়ার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মসিকের ২২,২৩,২৪ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর শাহনাজ বেগম, ২৫,২৬,২৭ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর আইরীন আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন, বাকৃবি ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফ সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমূখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *