মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করেছে হাজীরহাট থানা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উত্তম উত্তরপাড়া গ্রামের ঈগল কোম্পানির পেছনে নদীরপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ আনারুল (৫৫), পিতা-মৃত শহিদার রহমান; মোঃ আলমগীর (২১), পিতা-মোঃ শাহাজাদা; উভয়ের বাড়ি উত্তম উত্তরপাড়া এলাকায়। অপরজন মোঃ মাসুদ রানা (২৬), পিতা-মৃত আব্দুল হামিদ, পূর্ব গিলাবাড়ী এলাকার বাসিন্দা। তাদের সবার থানা হাজীরহাট, রংপুর মহানগর।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনা অনুযায়ী হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানার একটি দল এলাকায় নিয়মিত ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় উত্তম উত্তরপাড়া গ্রামের ঈগল কোম্পানির পেছনে নদীরপাড় এলাকায় সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাদের গ্রেফতার করে থানায় নেওয়া হয়।
অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুস সালাম, এসআই (নিরস্ত্র) মোঃ হানিফ উদ্দিন মন্ডল, এসআই (নিরস্ত্র) ফারহান কাজী এবং এএসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলাম ও এএসআই (নিরস্ত্র) মোঃ শাহিনুর রহমানসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
এ ঘটনায় হাজীরহাট থানায় নন-এফআইআর নং-৯৪/২৬, তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯০ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে হাজীরহাট থানা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *