মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোঃ শিমুল (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে হাজীরহাট থানা পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে হাজীরহাট থানাধীন দেড়হালিয়া তারুণ্যের শক্তি সংঘের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি, রংপুরের নির্দেশনা অনুযায়ী হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যরা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্যবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় এএসআই (নিরস্ত্র) মোঃ মজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেড়হালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে শিমুলকে আটক করেন।
গ্রেপ্তার শিমুল দেড়হালিয়া এলাকার নুর মোহাম্মদের ছেলে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় হাজীরহাট থানায় নন-এফআইআর নং-৯৮/২৬, তারিখ ৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৮৭(ঘ) ধারায় মামলা/আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
হাজীরহাট থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের এমন তৎপরতায় স্থানীয় পর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম আরও জোরদার হচ্ছে।
