মোঃ ইমরুল আহসান
মঙ্গলবার (০৫ ডিসেম্বর ২০২৩ খ্রি.) সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার হতে অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার, (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট), কে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম।

ডিআইজি পুলিশ সুপার হতে অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত নাছির উদ্দিন আহমেদকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং অনাগত দিনগুলিতে পেশাদারিত্বের সাথে কাজ করার আহব্বান সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট, প্রবাস কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (এএন্ডএফ), রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট, মোঃ নাজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট, বায়েজিদ বিন মনসুর, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *