দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে ময়মনসিংহ জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মাননীয় নির্বাচন কমিশনার মোঃ আলমগীর অদ্য ০৫ নভেম্বর, ২০২৩ মঙ্গলবার ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ।

মাননীয় বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, ময়মনসিংহ; পুলিশ সুপার, ময়মনসিংহ; অধিনায়ক, র‍্যাব-১৪; কমান্ড্যান্ট ২-এপিবিএন, মুক্তাগাছা; অধিনায়ক, বর্ডার গার্ড বাংলাদেশ, ময়মনসিংহ সহ জেলাধীন সকল সার্কেল অফিসার, সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও), সকল থানার অফিসার ইনচার্জ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *