মোঃ মোরশেদ মিয়া
প্রতিনিধি (গাইবান্ধা)

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনার পাড়া বাজার থেকে ৬ কেজি গাজা জব্দ সহ ২ জন যুবক কে গ্রেফতার করেছে র‌্যাব।
শনিবার রাত ১০ টা ২০ মিনিটের দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ১১ টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোনারপাড়া বাজার এলাকায় আনোয়ার হোসেন এর পান সিগারেট দোকানের সামনে অভিযান চালিয়ে আদম মিয়া(২৩) ও মিলন মিয়া (৩১) নামে ২ যুবকের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে পেঁচানো ৬ কেজি গাঁজা জব্দ সহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতার আদম মিয়া লালমনিরহাট সদর উপজেলার কর্ণপুর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে ও মিলন মিয়া একই গ্রামের নুর জামালের ছেলে।
প্রাথমিকভাবে র‌্যাব জানায় , দীর্ঘদিন ধরে আসামিরা বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছে হতে মাদকদ্রব্য গাঁজা কিনে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় ও সরবরাহ করে আসছে। আসামিরা অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।
আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *