মোঃ ইমরুল আহসান
শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া বাজারের দক্ষিণপার্শ্বে ২১ ফ্রেব্রুয়ারি বুধবার ভোরে মামনি পরিবহন নামে একটি বাসের সাথে একটি লাকড়ি ভর্তি ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলির হেলপারের মৃত্যু হয় এ ঘটনায় ট্রলির চালকসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও শ্রীবরদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার ও বাস টি কে আটক করে।
তবে এঘটনায় নিহত ব্যাক্তির পরিচয় জানাযায়নি।
