মোঃ বুলবুল আহমেদ
গৌরীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক বাবু সোমনাথ সাহা ২০জুন ২০২৪ ইং বৃহষ্পতিবার শ্যামগঞ্জ বাজারে নিজ দলীয় নেতাকর্মী ও সর্ব সাধারনের সাথে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বাবু সোমনাথ সাহাকে পেয়ে নিজ দলীয় নেতাকর্মী খুব খুশি হয়।
এ সময় উপস্হিত ছিল শ্যামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি
মো: মামুনুর রশিদ,যুবলীগ নেতা মো:পারভেস আহমেদ মোতালেব,যুবলীগ নেতা মো: সোহরাব হোসাইন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
সোমনাথ সাহা বলেন,ধর্ম যার যার উৎসব সবার।
তিনি বলেন,মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। ঈদুল আযহার এই দিনে মুসলমানদের প্রতিটি কোরবানী হোক মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির লক্ষ্যে ও মানুষের কল্যাণে।
তিনি আরও বলন, শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদুল-আযহা সহ সকল ধর্মীয় উৎসব। আসুন আমরা সকলে পবিত্র ঈদুল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে
জনকল্যাণমুখি কাজে অংশ নিয়ে বৈষম্যহীন,সুখি,সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।
প্রতি বারের মত এবারও ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে আনবে বলে আমি মন প্রানে বিশ্বাস করি। ঈদুল-আযহার এই দিনে আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহ সহ বিশ্ববাসীর উন্নতি সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।
ঈদুল আযহা ত্যাগ ও কুরবানীর বৈশিষ্ট্যে মন্ডিত। এর সাথে জড়িত রয়েছে হযরত ইব্রাহিম (আ:) ও ইসমাঈল (আ:) এর মহান ত্যাগের নিদর্শন। এই ত্যাগের মূলে ছিল সৃষ্টিকর্তার প্রতি ভালবাসা এবং তার সন্তুষ্টি অর্জন। প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আঃ) স্থাপন করে গেছেন তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুস্মরণীয় হয়ে আছে। পবিত্র ঈদুল-আযহায় সামর্থ্যবান মুসলিমগণ মহান সৃষ্টি কর্তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকে মুসলমানগণ।
সোমনাথ সাহা বলেন, ঈদুল আযহার শিক্ষা নিয়ে আসুন আমরা সুন্দর স্মার্ট বাংলাদেশ গড়ি,যেখানে জাতিতে জাতিতে,ধর্মে ধর্মে কোন ভেদাভেদ থাকবে না।
