২২ জুলাই ২০২৩ ইং তারিখ ১৫.০৫ ঘটিকার সময় র্যাব ১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার সদর থানাধীন তিন তলা বিশিষ্ট জনৈক মোঃ রফিকুল ইসলাম এর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সুলতান মাহমুদ বাবু (৪২), পিতা-মৃত শাসছুল হুদা, সাং- গৌরিপুর, এপি সাং-মধ্যশেরী উত্তর বাড়ই পাড়া, থানা- সদর, জেলা-শেরপুর এবং ২। মুন্নি খাতুন (১৯), স্বামী-মোঃ সুলতান মাহমুদ বাবু, সাং- গৌরিপুর, এপি সাং-মধ্যশেরী থানা- সদর, জেলা-শেরপুরকে ধৃত করতে সক্ষম হয়। এই সময় আসামীদ্বয় র্যাবের উপস্থিতি টের পেয়ে কথিত মাদক দ্রব্য হেরোইন একটি প্লাস্টিকের ব্যাগে করে কৌশলে জানালা দিয়ে নিচে ফেলে দেয়। পরবর্তীতে আসামীদ্বয়সহ এবং স্থানীয় ব্যক্তিবর্গের সম্মুখে মাদক দ্রব্যের উক্ত ব্যাগটি উদ্ধার করা হয়। উক্ত ব্যাগ হতে মধ্যে ৪৭২ (চারশত বাহাত্তর) গ্রাম কথিত মাদক দ্রব্য হেরোইন, ডিজিটাল ওয়েট মেশিন-০২ টি, ০৩টি মোবাইল ফোন (সীমসহ) এবং রুপার চেইন ০২ টি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইন এর অবৈধ বাজার মূল্য ৪৭,২০,০০০/- (সাত চল্লিশ লক্ষ বিশ হাজার) টাকা । এব্যাপারে র্যাব বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়। অভিযুক্তকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 
