২৫ জুলাই ২০২৩ খ্রি. রোজ মঙ্গলবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আলীপুর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে কলেজ ছাত্র প্রান্ত মিত্রের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থলে পরিদর্শন করেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ শহাজাহান, পিপিএম। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার, ফরিদপুর ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গ পরিদর্শন করেন। সেখানে তিনি নিহতের বাবার সাথে কথা বলেন এবং তাকে সান্তনা দেন। পরবর্তীতে তিনি নিহতের বাসায় যান এবং নিহতের মা ও অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাত করেন। পুলিশ সুপার, ফরিদপুর নিহতের মাকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে এবং অতিদ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে মর্মে আশ্বাস প্রদান করেন।

পুলিশ সুপার, ফরিদপুর বলেন- মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিহতের শরীরের আঘাতের বিষয়টি আরো পরিস্কার হবে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য সকলকে অতিদ্রুত আইনের আওতায় আনা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস, ফরিদপুর, সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ জেলা গোয়েন্দা শাখা, কোতয়ালী থানা পুলিশসহ অন্যান্য পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *