মোঃকায়সার রশীদ, শেরপুর
শেরপুর জেলার জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন পালিত হয়েছে।
শেরপুর কালেক্টরেট ভবনের সন্মুখে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু করা হয়।
এ-সময় জাতীয় সংসদের হুইপ ও শেরপুর ১ আসনের মাননীয় সাংসদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক, জেলা সাধারন সম্পাদক মোঃ সানুয়ার হোসেন ছানু, জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল খায়রুম, শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোকতাদিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, শেরপুর জেলার প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার সহ সরকারী বেসরকারি প্রতিষ্ঠান ও জেলা আওয়ামী লীগ,জেলা প্রেসক্লাবের সাঃ সম্পাদক ও বিভিন্ন সংগঠনের নেতা কর্মি গন উপস্থিত থাকেন।
শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে শেখ কামালের কর্ম জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
