০৫ আগষ্ট সকাল ১০.০০ মিনিটে সার্কিট হাউজ মাঠ, ময়মনসিংহে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মে সালমা তানজিয়া, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবদাস ভট্টাচার্য বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেন্জ, ময়মনসিংহ, মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক),
আয়োজনের সভাপতিত্ব করেন মো: মোস্তাফিজার রহমান, জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
আরও উপস্থিত ছিলেন মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ,
মো: এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা,ময়মনসিংহ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
