মোঃ কায়সার রশীদ
শেরপুর জেলার প্রতিনিধি
২৩
জুন বিকেলে শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, শেরপুর ১ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক এর নেতৃত্ব এক গন মিছিল শহর প্রদক্ষিণ করে। স্থানীয় থানার মোড় বঙ্গবন্ধু স্কয়ারে জনসমাবেশ করেন। উক্ত সমাবেশে হুইপ আলহাজ্ব আতিউর রহমান আতিক, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন পাল, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন, সহসভাপতি আলহাজ্ব ফকরুল মজিদ খোকন, শেরপুর চেম্বার অব কমার্স সভাপতি, সাংঘটনিক সম্পাদক আনোয়ার হোসেন উৎপল, জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মনি সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত থেকে সমাবেশ কে সাফল্য মন্ডিত করেন।
