আব্দুল লতিফ
ভ্রাম্যমান রিপোর্টার

শেরপুরের ঝিনাইগাতীতে উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি জায়গা উদ্ধার করেছে প্রশাসন। রবিবার (১৭ আগস্ট) সকালে ঝিনাইগাতী উপজেলার ১ নং কাংশা ইউনিয়নের বাকাকুড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাশেলসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা।

অভিযানকালে স্থানীয় আমির আলীর দখলকৃত প্রায় ৩৬ শতাংশ সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জায়গাটি কাংশা ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের জন্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *