সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ।

জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে ২৬ আগষ্ট বেলা ১১ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ এর কনফারেন্স রুমে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা আয়োজিত আলোচনা সভা ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তথ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এ সময় মেয়র বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে তখন স্বাধীনতা বিরোধী শক্তি ও তাদের আন্তর্জাতিক দোসররা দেশকে পিছেয়ে দেওয়ার চেষ্টায় তৎপর। এজন্য বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখি সমৃদ্ধ সোনায় বাংলা গড়ায় নিজেদের নিয়োজিত করতে হবে।

মেয়র তার বক্তব্যে পদ্মাসেতু, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে সহ শিক্ষা, কৃষি, ও বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে মাননীয় উদ্যোগকে অসামান্য অবদান বলে ব্যক্ত করেন। তিনি তার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নকে তুলে ধরেন। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়ানোর শক্তি সাহস পেয়েছি। আমাদের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।

ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফরহাদ আলম খান সোহেল এর সভাপতিত্বে গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ এর উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল মান্নান মিয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজ তারা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি হুমায়ুন রশিদ সোহাগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক মোঃ রিয়াদুল ইসলাম রানা, পেশাজীবি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি এ বি এম ফজলে রানা, মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল হাসান প্রমুখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *