সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

২৬ আগস্ট ২০২৩ ময়মনসিংহ জেলা তথ্য অফিসের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ আগস্ট ২০২৩ শনিবার তারাকান্দা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি। তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। তিনি সর্বস্তরের জনগণকে স্বাধীনতাবিরোধী চক্র যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এজন্য সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর নির্মিত বিভিন্ন তথ্যচিত্র যেমন ‘বাঙালির কালোরাত’, স্বদেশ প্রত্যাবর্তন, আমাদের শেখ কামাল, বঙ্গমাতা, শেখ রাসেল প্রভৃতি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও জেলা তথ্য অফিসের পরিচালক (রু.দা.) শেখ মোঃ শহীদুল ইসলাম বঙ্গবন্ধুর উপর কবিতা আবৃত্তি করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন তারাকান্দা উপজেলার চেয়ারম্যান এড. মোঃ ফজলুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ, তারাকান্দা উপজেলা শাখার সভাপতি প্রদীপ চক্রবর্তী (রনু ঠাকুর), সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *